গ্র্যামিজয়ী মার্কিন র্যাপার মেগান থি স্ট্যালিয়ন তার প্রেমিক বাস্কেটবল তারকা ক্লে থম্পসনের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন। প্রেমিকের বিরুদ্ধে অবিশ্বস্ততা ও প্রতারণার অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে মেগান জানান, একটি সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং একনিষ্ঠতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এসব জায়গায় আঘাত লাগলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেগান অভিযোগ করেন, ক্লে থম্পসন তার সঙ্গে প্রতারণা করেছেন। এমনকি পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরও তিনি অন্য নারীদের প্রতি আগ্রহ দেখিয়েছেন বলেও দাবি করেন এই শিল্পী।
মেগান আরও বলেন, ক্লের ব্যস্ত মৌসুমে তার নানা আচরণ ও মেজাজ সহ্য করেও সবসময় পাশে থেকেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ক্লে সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করায় তিনি আর এগোতে চাননি।
এক পোস্টে ক্ষোভ জানিয়ে মেগান বলেন, সংসারের স্বপ্ন দেখানোর পর শেষ মুহূর্তে পিছিয়ে যাওয়া তার জন্য কষ্টের ছিল।
গত বছরের মাঝামাঝি সময়ে মেগান ও ক্লে থম্পসনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পরে জুলাই মাসে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে প্রথমবারের মতো তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। সেসময় প্রেমিকের প্রশংসাও করেছিলেন মেগান।
সূত্র : টাইমস নাও
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!