প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায় গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী পূজা চেরী।
রবিবার (২৬ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিনি অসংখ্য ফোন ও বার্তা পাচ্ছেন। তাই বিভ্রান্তি দূর করতেই তিনি বক্তব্য দিয়েছেন।
পূজা চেরী বলেন, তার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি কোনোভাবেই জড়িত নন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি মিডিয়ায় কাজ করছেন এবং নিজের পরিশ্রমে ক্যারিয়ার গড়ে তুলেছেন। নিজের জীবনযাপনের ব্যয়ও তিনি নিজেই বহন করে আসছেন।
তিনি আরও উল্লেখ করেন, তার বাবার ব্যবসায়িক কার্যক্রম কিংবা কোনো আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি বর্তমানে তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রোডাকশন হাউসের মালিকানার সঙ্গেও যুক্ত নন।
অভিনেত্রী বলেন, পরিবারের একজন সদস্যকে ঘিরে তৈরি হওয়া এ পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টের হলেও এটি সম্পূর্ণ ব্যক্তিগত আইনি বিষয়। তিনি আশা করেন, আইন তার নিজস্ব প্রক্রিয়ায় এগোবে এবং তদন্তের মাধ্যমে সত্য সামনে আসবে।
পোস্টের শেষাংশে পূজা চেরী অনুরোধ জানান, এ সংবেদনশীল ঘটনায় যেন অযথা তাকে বা তার পেশাগত কাজকে জড়ানো না হয়। পাশাপাশি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনও কামনা করেন।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!