ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ কর্মজীবনে তিনি আলোকচিত্রের মাধ্যমে ইতিহাস, মানবতা ও যুদ্ধের বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণ করে গেছেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চিত্র বিশ্বদরবারে তুলে ধরা বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই ছিলেন প্রথম সারির একজন। তাঁর ক্যামেরায় ধরা পড়া মুক্তিযুদ্ধের বহু ছবি আজও ইতিহাসের মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয়।
রঘু রাইয়ের ছেলে ও আলোকচিত্রী নীতিন রাই জানিয়েছেন, গত দুই বছর ধরে তাঁর বাবা ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
রঘু রাইয়ের মৃত্যুতে আলোকচিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে ভারতসহ বাংলাদেশেও শোক প্রকাশ করেছেন সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের ব্যক্তিরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!