২৪ এপ্রিল দেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ’দম’ চলচ্চিত্রটি। পবিত্র ঈদুল ফিতরে দেশের সব মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে সিনেমাটি। এবার সারা দেশের বড় ও ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসছে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি জানিয়েছে, ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি। এর ফলে দেশের সাধারণ দর্শকরাও সহজেই ‘দম’ দেখার সুযোগ পাবেন।
প্রযোজনা সংশ্লিষ্টরা জানান, শুরু থেকেই পরিকল্পনা ছিল ধাপে ধাপে মুক্তির। ঈদুল ফিতরের পর দীর্ঘ সময় অপেক্ষা করে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। তাদের দাবি, পাইরেসির ঝুঁকি এড়াতে প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে, আর সেই অপেক্ষার অবসান ঘটছে এবার।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, আফরান নিশোর ভক্তসহ সাধারণ দর্শকরা যাঁরা অপেক্ষায় ছিলেন, তারা এবার সিনেমাটি দেখতে পারবেন। তার ভাষায়, আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন ও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই গল্প দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশি সিনেমার উৎকর্ষের ধারাবাহিকতায় ‘দম’ নতুন মাত্রা যোগ করেছে।
তিনি জানান, সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি শেষ পর্যায়ে। নতুন পোস্টার ডিজাইন করে প্রিন্টিং সম্পন্ন হয়েছে এবং তা সিনেমা হলে পাঠানো হচ্ছে। তালিকায় রয়েছে ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দিতা ও যশোরের মণিহারসহ আরও বিভিন্ন প্রেক্ষাগৃহ।
পরিচালক রেদওয়ান রনি বলেন, “‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের মানুষের বিজয়ের গল্প। দর্শকদের ভালোবাসাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও জানান, সিনেমাটি ইতোমধ্যেই অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছে। উত্তর আমেরিকায় দর্শক চাহিদার কারণে হল সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ৫০-এ উন্নীত করা হয়েছে। কানাডাতেও একাধিক হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসানসহ অনেকে। দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ আফরান নিশোর অভিনয়, যা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
আফরান নিশো বলেন, রেদওয়ান রনির গল্প শোনার পরই তিনি কাজটি করতে আগ্রহী হন। তিনি জানান, নিজের ভিশনের সঙ্গে মানানসই গল্প পেয়েই তিনি সিনেমাটিতে যুক্ত হয়েছেন এবং দর্শকদের ভালোবাসাই তার প্রাপ্তি।
যে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত, সেই নূর ইসলাম ও তাঁর পরিবারও সম্প্রতি সিনেমাটি দেখেছেন। তারা জানান, ‘দম’ আন্তর্জাতিক মানের একটি নির্মাণ এবং আফরান নিশোর অভিনয় অত্যন্ত প্রশংসনীয়।
‘দম’ সিনেমার ট্যাগলাইন হলো “আনটিল দ্য লাস্ট ব্রেথ”। এর চিত্রনাট্য রচনা করেছেন রেদওয়ান রনি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ ও রবিউল আলম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!