প্রথমবারের মতো সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীতায়োজনে গান গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।
প্রথমবারের মতো সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীতায়োজনে গান গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।   ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীতায়োজনে গান গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের নতুন এই গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশের কথা রয়েছে।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয় বলে জানা গেছে।

নতুন কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমরান। তার ভাষায়, গানটি মূলত ‘স্যাড রোমান্টিক’ ধাঁচের। হৃদয় খানের মতো সুরকারের সঙ্গে কাজ করতে পারা তার জন্য বিশেষ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।

ইমরান আরও জানান, কলেজজীবন থেকেই হৃদয় খানের গান তার খুব পছন্দের। বিশেষ করে ‘ভেবে ভেবে’, ‘আড়ালে’ এবং ‘আজকের এই নিশি’র মতো গানগুলো তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাই এই প্রথম সহযোগিতাকে তিনি ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে রেকর্ডিং সেশনের কিছু ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বর্তমানে ইমরান মাহমুদুল সিনেমা, নাটক ও টেলিভিশন সব মাধ্যমেই নিয়মিত কাজ করছেন। সদ্য শেষ হওয়া ঈদে মুক্তিপ্রাপ্ত একাধিক সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘প্রিন্স’, ‘রাক্ষস’ এবং ‘দম’ সিনেমার একাধিক জনপ্রিয় গান।

সিমু/আরটিএনএন