গাড়ির ভেতর থেকে কিশোরীর পচনধরা মরদেহ উদ্ধারের ঘটনায় মার্কিন এক তরুণ গায়ককে আটক করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গায়ক ডি৪ভিড, যার আসল নাম ডেভিড বার্ক (২১)। তার নামে নিবন্ধিত একটি টেসলা গাড়ির ট্রাঙ্ক থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে বর্তমানে জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে।
নিহত কিশোরীর পরিচয় পাওয়া গেছে সেলেস্টে রিভাস হার্নান্দেজ (১৪) হিসেবে। ২০২৪ সালে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত হয় গেল বছরের ৮ সেপ্টেম্বর। হলিউডের একটি ইমপাউন্ড লটে রাখা একটি গাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ পেয়ে সেখানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে গাড়ির সামনের ট্রাঙ্ক খুলে তারা পচনধরা মরদেহটি উদ্ধার করে।
তদন্তকারীরা জানিয়েছেন, মরদেহটি কয়েক সপ্তাহ আগেই সেখানে রাখা হয়েছিল। পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে দুই দিন ইমপাউন্ড লটে রাখা হয়েছিল, আর সেটি ছিল ডেভিড বার্কের নামে নিবন্ধিত।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, কিশোরীর মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। প্রাথমিক প্রমাণ ও যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতেই গায়ককে আটক করা হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।
মামলাটি শিগগিরই লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে পাঠানো হবে বলে জানা গেছে।
এদিকে অভিযুক্তের আইনজীবীরা দাবি করেছেন, ডেভিড বার্ক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি বিশ্ব সফরে ব্যস্ত ছিলেন। এ ঘটনার পর তার যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং আসন্ন অ্যালবামের প্রচারণাও স্থগিত রাখা হয়েছে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!