বিজ্ঞাপন ও ব্যক্তিগত স্বত্ব লঙ্ঘনের অভিযোগে করা ১ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।
বিজ্ঞাপন ও ব্যক্তিগত স্বত্ব লঙ্ঘনের অভিযোগে করা ১ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।   ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন ও ব্যক্তিগত স্বত্ব লঙ্ঘনের অভিযোগে করা ১ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। এতে বড় ধরনের আইনি ধাক্কা খেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন তামান্না। তার অভিযোগ ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার ছবি পণ্যের মোড়ক ও প্রচারণায় ব্যবহার করা হয়েছে।

নথি অনুযায়ী, ২০০৮ সালের ৭ অক্টোবর তামান্না ভাটিয়া ওই প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপন চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত পণ্যের প্রচারে তার ছবি ব্যবহারের অনুমতি ছিল। তবে অভিযোগ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় তার অনুমতি ছাড়াই ছবি ব্যবহার করা হয়, যা তার পেশাগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করেন তিনি।

এর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রায় ৬.২ কোটি রুপির একটি বিজ্ঞাপন চুক্তি হয়েছিল বলেও জানা যায়। তবে পরবর্তীতে ভোক্তাদের অসন্তোষের কারণে প্রতিষ্ঠানটি প্রচার কার্যক্রম বন্ধ করে দেয়।

মাদ্রাজ হাইকোর্ট মামলার নথি ও যুক্তি পর্যালোচনা শেষে জানায়, ক্ষতিপূরণের দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন তামান্না ভাটিয়া। ফলে তার আবেদন খারিজ করে দেওয়া হয়।