জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন।
জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন।   ছবি: সংগৃহীত

জিয়াউল ফারুক অপূর্ব ছোট পর্দার জনপ্রিয় মুখ। সময়ের সঙ্গে তাঁর জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি কনটেন্টে কেশি মনোযোগী অপূর্ব। তবে কাজের চাপ যতই থাকুক, ভক্তদের সঙ্গে যোগাযাগ রক্ষা করতে সামাজিক মাধ্যমেও সময় দেন অপূর্ব।

সম্প্রতি জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি নিজের দীর্ঘ অভিনয়জীবন, সাফল্য এবং দর্শকদের ভালোবাসা নিয়ে অনুভূতি প্রকাশ করেন।

অপূর্ব মনে করেন, সাফল্যকে কোনো নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে বাঁধা যায় না। তাঁর কাছে সাফল্যের প্রকৃত অর্থ হচ্ছে মানুষের অকৃত্রিম ভালোবাসা। তিনি লিখেছেন, ‘সাফল্যের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। আমার কাছে অকৃত্রিম ভালোবাসাই হলো আসল সাফল্য। মাঝে মাঝে পেছনের দিকে তাকালে অবাক হয়ে যাই, কীভাবে বছরের পর বছর আপনারা (ভক্তরা) আমাকে আগলে রেখেছেন।

তিনি আরও বলেন, অভিনয়ের চরিত্রগুলো ক্ষণস্থায়ী—একটি আসে, একটি চলে যায়। কিন্তু দর্শক ও ভক্তদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, তা অনেক গভীর এবং স্থায়ী। তার ভাষায়, এই সম্পর্কই তার কাছে সবচেয়ে বড় সম্পদ।

বর্তমান ব্যস্ততার মধ্যেও ভক্তদের ভালোবাসা তাকে জীবনের প্রতি তৃপ্তি ও নতুন কাজের অনুপ্রেরণা দেয় বলেও জানান এই অভিনেতা। তিনি লেখেন, দিনের শেষে ভক্তদের দেওয়া ভালোবাসার কথা মনে হলে জীবন সার্থক মনে হয়।

ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অপূর্ব বলেন, যারা দূর থেকে বা কাছ থেকে তাকে দোয়া ও ভালোবাসা দেন, তাদের এই ঋণ তিনি কখনোই শোধ করতে পারবেন না।

পোস্টের শেষে তিনি ভক্তদের সুস্থতা, হাসি ও আনন্দে থাকার শুভকামনা জানান। 

অপূর্বর এই বিনয়ী ও কৃতজ্ঞতাপূর্ণ বার্তা সামাজিক মাধ্যমে তার অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা মন্তব্যের মাধ্যমে তাদের প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা ও নিরবচ্ছিন্ন সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।