বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।   ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের প্রেম এবং প্রায় আট বছরের দাম্পত্য জীবনের পর তাদের সম্পর্ক ভাঙনের মুখে এমন আলোচনা এখন ভক্তদের মধ্যে ব্যাপকভাবে ঘুরছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে একটি ভাইরাল পোস্ট থেকেই এই জল্পনার সূচনা। সেখানে দাবি করা হয়, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে মতবিরোধ চলছে এবং তা নাকি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই আইনি বিচ্ছেদের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে তাদের কন্যা দুয়ার ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তা প্রকাশ করছেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রণবীর বা দীপিকা।

এদিকে সম্প্রতি রণবীর অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ সিনেমা নিয়ে আলোচনা চলাকালে দীপিকার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সিনেমাটির প্রিমিয়ারে তাকে না দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরদার হয়। যদিও পরে দীপিকা জানান, তিনি সিনেমাটি আগেই দেখে ফেলেছেন।

অন্যদিকে, দম্পতির ঘনিষ্ঠ সূত্রের দাবি বিচ্ছেদের খবরটি পুরোপুরি ভিত্তিহীন। এর আগেও ২০২৪ সালে একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরে নিজেই নাকচ করেছিলেন রণবীর।

সব মিলিয়ে, বাজিরাও মাস্তানি-খ্যাত এই জুটির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও, প্রকৃত সত্য জানতে আপাতত অপেক্ষা করা ছাড়া ভক্তদের আর কোনো উপায় নেই।

সিমু/আরটিএনএন