দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের বাসায় বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে চেন্নাইজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের কন্ট্রোল রুমে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তেয়নামপেট এলাকার তার বাসভবনে বিস্ফোরক রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। তারা পুরো বাড়ি ঘিরে ফেলে এবং দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়।
তবে কয়েক ঘণ্টার তল্লাশির পর কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে পুলিশ জানায়, এটি ছিল সম্পূর্ণ ভুয়া হুমকি।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একই ইমেইল ঠিকানা ব্যবহার করে এর আগেও অভিনেতা রজনীকান্ত এবং ধানুশ এর বাসায়ও একই ধরনের হুমকি পাঠানো হয়েছিল। এসব ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পরপরই মামলা দায়ের করা হয়েছে এবং সাইবার ক্রাইম ইউনিট তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ভিপিএনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পরিচয় গোপন রেখে ইমেইল পাঠানো হওয়ায় অভিযুক্তকে শনাক্ত করা কঠিন হলেও চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই ধরনের ভুয়া হুমকির শিকার হয়েছিলেন তৃষা। সাম্প্রতিক সময়ে তারকাদের লক্ষ্য করে এমন মিথ্যা হুমকির ঘটনা বাড়ায় বিষয়টি গুরুত্বসহকারে দেখছে কর্তৃপক্ষ।
এদিকে কাজের দিক থেকে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শিগগিরই তাকে ‘বিশ্বম্ভরা’ সিনেমায় চিরঞ্জীবী–এর সঙ্গে এবং ‘কারুপু’ ছবিতে সূর্য এর বিপরীতে দেখা যাবে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!