বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণের প্রথম পর্বের টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেতা রণবীর কাপুর। তবে টিজারটি ভারতে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ করায় নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘রামা গ্লিম্পস’ শিরোনামের টিজারে রামের জীবনের বিভিন্ন মুহূর্ত সংলাপ বা গান ছাড়াই শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভিজ্যুয়াল ও ভিএফএক্স নির্ভর এই টিজারটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
টিজার প্রকাশ ঘিরে শুরুতে মুম্বাইয়ের ইন্ডিয়া গেটে বড় আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরে যুক্তরাষ্ট্রে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টিজারটি উন্মোচন করা হয়।
প্রায় ৪০০০ কোটি রুপি বাজেটের এই বিশাল প্রজেক্টটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। সিনেমাটিতে সীতার ভূমিকায় আছেন সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে।
ভারতের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি দুই ভাগে মুক্তি পাবে। প্রথম অংশ মুক্তির কথা রয়েছে এ বছরের দীপাবলিতে। আর দ্বিতীয় অংশ মুক্তি পাবে আগামী বছরের দীপাবলিতে।
নিপুণ চিত্রনাট্য, হাই-প্রোফাইল কাস্টিং এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে নীতেশ তিওয়ারির এই সিনেমা ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন কোনো মাইলফলক স্থাপন করে কি না, এখন সেটাই দেখার বিষয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!