গ্রেপ্তার
গায়ক আবু জাহিদ।   ছবি: আরটিএনএন

ইডেন কলেজের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়ার একদিন পরই জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ, যিনি জাহিদ অন্তু নামেও পরিচিত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। এ সময় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার জানান, উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।