রণবীর কাপুর,  তীব্র বিতর্ক
রণবীর কাপুরকে ঘিরে তীব্র বিতর্ক।   ছবি: সংগৃহীত

বলিউডের অপেক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উন্মাদনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হনুমান জয়ন্তী উপলক্ষে পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা বড়সড় ধামাকা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। তবে টিজার প্রকাশের ঠিক আগ মুহূর্তে রণবীর কাপুরকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর টিজার দেখানো হয়। সেখানে রণবীরকে ‘রাম’ চরিত্রে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও, ভারতের সাধারণ দর্শক ও সমালোচকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেকে প্রশ্ন তুলেছেন, “ভারতীয় মহাকাব্য কেন আগে আমেরিকায় প্রদর্শিত হলো?”। সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীর ও পরিচালক নীতেশ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, তারা নিজেদের দেশ ও ভারতীয় দর্শককে অবহেলা করছেন।

কিছু সমালোচক সরাসরি বলছেন, “বাণিজ্যিক স্বার্থ ও টাকার লোভেই রণবীর মার্কিন মাটিতে টিজার উন্মোচন করেছেন”। এ পরিস্থিতি রণবীরের জন্য বেশ অস্বস্তিকর, কারণ ‘রাম’ চরিত্রে নিজেকে তৈরি করতে তিনি গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন।

এদিকে, তার স্ত্রী আলিয়া ভাট রণবীরের নতুন লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু সাধারণ দর্শকের ক্ষোভ এখন রণবীর ও ‘রামায়ণ’ টিমের দিকে কেন্দ্রিত। এখন দেখার বিষয়, ভারতের মাটিতে আনুষ্ঠানিকভাবে টিজার মুক্তির পর এই ক্ষোভ কতটা প্রশমিত হবে।

সিমু/আরটিএনএন