বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে ঘিরে আবারও প্রেম ও বিয়ের জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়া-র সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন জোরালো হয়েছে। একসঙ্গে দেখা যাওয়া এবং একে অন্যের পোস্টে উপস্থিতির কারণে ভক্ত ও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—শিগগিরই কি বিয়ের পথে হাঁটছেন কৃতি?
এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন কৃতি শ্যানন নিজেই। এক অনুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ উঠলে খানিক বিরক্তি মিশিয়ে তিনি বলেন, ‘আপনারা কি সেই খালাম্মা-চাচির মতো, যাঁরা শুধু জানতে চান কবে বিয়ে করব? জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।’ তিনি পরিষ্কার করে জানান, বিয়ে অবশ্যই করবেন, তবে তাড়াহুড়ো করে নয়। নিজের সময় এবং নিজের ইচ্ছাতেই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তিনি।
সম্প্রতি কৃতির ছোট বোন নূপুর শ্যানন-এর বিয়ের অনুষ্ঠানে কবীর বাহিয়াকে কৃতির সঙ্গে দেখা গেছে। শুধু উপস্থিতিই নয়, সেই অনুষ্ঠানের একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হওয়ায় গুঞ্জন আরও জোর পেয়েছে। এর আগে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে, যদিও সম্পর্ক নিয়ে এখনো কেউ প্রকাশ্যে কিছু স্বীকার করেননি।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও পেশাগত ক্ষেত্রে কৃতি শ্যাননের সময় দারুণ কাটছে। সম্প্রতি ‘পিঙ্কভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। সামনের বড় প্রজেক্ট ‘ককটেল ২’-এ তার সঙ্গে অভিনয় করছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!