মা হওয়ার অভিজ্ঞতা একজন নারীর জীবনে বড় পরিবর্তন এনে দেয়। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি এবার সেই পরিবর্তনের কথাই খোলামেলা জানালেন। প্রথম সন্তানের জন্মের পর নিজেকে এখন অনেক বেশি সুরক্ষামূলক মনে হয় বলে জানিয়েছেন তিনি। নিজের অনুভূতি বোঝাতে তিনি বলেন, এখন যেন নিজেকে ‘বাঘিনী’র মতো মনে হয়।
২০২৫ সালে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সংসারে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। সন্তানের জন্মের পর কিছু সময় পরিবার ও নবজাতককে নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে সেই বিরতির পর আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, মা হওয়ার পর তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে। তিনি বলেন, এখন তিনি আগের তুলনায় অনেক বেশি সচেতন ও রক্ষণশীল হয়ে উঠেছেন।
কিয়ারার ভাষায়, এখন জীবনকে তিনি একেবারে নতুনভাবে দেখেন। অনেক বিষয় এখন তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, আবার কিছু বিষয় আগের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে হয়।
তিনি আরও জানান, সন্তানকে ঘিরেই এখন তাঁর জীবনে এক ছোট্ট পৃথিবী তৈরি হয়েছে। তবে সংসার ও কাজের ব্যস্ততার মাঝেও স্বামী–স্ত্রীর সম্পর্কের বন্ধুত্ব ও আনন্দ আগের মতোই রয়েছে। সুযোগ পেলেই তারা একসঙ্গে সিনেমা দেখা বা ভ্রমণে বের হন।
মাতৃত্বের বিরতির পর কিয়ারা বড় পর্দায় ফিরছেন ‘টক্সিক’ সিনেমার মাধ্যমে। ছবিটিতে তাঁর সহ অভিনেতা দক্ষিণের জনপ্রিয় তারকা যশ। এই ছবির মাধ্যমেই তেলেগু সিনেমায়ও অভিষেক হতে যাচ্ছে তাঁর।
ছবিটির পরিচালক গীতু মোহনদাস জানিয়েছেন, ‘নাদিয়া’ চরিত্রটির জন্য শুরু থেকেই কিয়ারাকেই ভেবেছিলেন তিনি। তাঁর মতে, কিয়ারার অভিনয়ে একসঙ্গে কোমলতা ও তীব্রতা দুটি দিকই স্পষ্টভাবে ফুটে ওঠে, যা চরিত্রটির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পরিচালক আরও বলেন, কিয়ারা শুধু নির্দেশনা মেনে অভিনয় করেন না,চরিত্র নির্মাণের পুরো প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে যুক্ত থাকেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা নীরব হলেও গভীর এবং শৃঙ্খলাবদ্ধ।
‘টক্সিক’ ছবিতে অভিনয় করতে গিয়ে কিয়ারাকে শারীরিক ও মানসিক দুই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান পরিচালক। তাঁর মতে, ক্যামেরার সামনে কিয়ারা শুধু অভিনয় করেননি, বরং পুরোপুরি চরিত্রের ভেতরে ঢুকে গিয়েছিলেন।
প্রথমে ছবিটি মার্চে মুক্তির কথা থাকলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে মুক্তির তারিখ পিছিয়ে জুনে নেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!