ভারতের কেন্দ্রীয় সরকার ওয়েব সিরিজে অতিরিক্ত যৌন ও অশালীন দৃশ্য প্রদর্শনের অভিযোগে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ দিয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপত্তিকর কনটেন্ট প্রচারের দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে-মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু।
সরকার জানিয়েছে, এর আগে একাধিকবার এসব প্ল্যাটফর্মকে সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা উপেক্ষা করায় এবার কঠোর ব্যবস্থা নেওয়া হলো। এই সিদ্ধান্তের পর ভারতের ভোক্তারা আর এই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন না।
উল্লেখ্য, ২০২৪ সালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন সংশ্লিষ্ট ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টও বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছিল।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!