মানিকগঞ্জে চিত্রনায়ক ওমর সানীর মালিকানাধীন রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’তে এক গ্রাহকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত মো. আতিকুর রহমান খান গত শুক্রবার রাত আটটার দিকে কয়েকজন বন্ধুকে নিয়ে রেস্তোরাঁয় খাবার খেতে যান। সেখানে উপস্থিত এক কর্মীর বিরুদ্ধে নারী গ্রাহকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকজন কর্মী ও স্থানীয় ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে, লোহার রড, হাতুড়ি, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে আতিকুরসহ কয়েকজন আহত হন। পরে তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতের চাচা মো. খলিলুল রহমান খান মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত।
ঘটনার বিষয়ে ওমর সানী বলেন, সম্প্রতি জনবল সংকটের কারণে লিখন নামের এক কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর আচরণ নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল বলে দাবি করেন তিনি। এ ধরনের ঘটনায় জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন অভিনেতা।
তিনি আরও জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিএনএন/এসএ
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!