বোন নূপুরের বিদায়ে আবেগে ভাসছেন কৃতি শ্যানন।
বোন নূপুরের বিদায়ে আবেগে ভাসছেন কৃতি শ্যানন।   ছবি: সংগৃহীত

বোন নূপুরের বিদায়ে আবেগে ভাসছেন কৃতি শ্যানন। কৃতি শ্যাননের বোন নূপুর গায়ক স্টেবিন বেনের সঙ্গে শনিবার (১০ জানুযারি) ভারতের উদয়পুরে সাতপাকে বাঁধা পড়েন। হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতে বিয়ে করেন তারা। বিয়ের তিন দিন পর মুম্বাইয়ে আয়োজন করেন প্রীতিভোজের, যেখানে নামিদামি সব বলিউড তারকারা উপস্থিতি ছিলেন।

বিদায়ের সময় হওয়াতে নূপুরের সঙ্গে কাটানো অনেকগুলো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মনের কথা জানালেন তার ভক্ত-অনুরাগীদের।

কৃতি শ্যানন লিখেছেন— আমি বলে বোঝাতে পারব না, আমার কেমন লাগছে। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেছে? অভিনেত্রী আরো লিখেছেন, আমার যখন মাত্র ৫ বছর বয়স, তখন তোকে কোলে নেওয়া থেকে শুরু করে এখন তোর গাঁটছড়া বেঁধে দেওয়া— এ এক লম্বা সফর। আমার দেখা সবচেয়ে সুন্দর কনে তুই।

তার বোন সেরা ও সবচেয়ে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন বলে জানান কৃতি শ্যানন। জামাই স্টেবিনের জন্যও অভিনেত্রী লিখেন-পাঁচ বছর ধরে তুমি আমাদের পরিবারের অংশ এবং সেই সম্পর্ক ক্রমশ দৃঢ় হয়েছে। 

স্টেবিনকে স্নেহ করে ‘স্টেবু’ বলে ডাকেন কৃতি। অভিনেত্রী বলেন, স্টেবু, তোমাকে খুব ভালোবাসি। আমি সারাজীবনের জন্য একটা ভাই ও ভালো বন্ধু পেয়েছি, যে আমার পাশে থাকবে। তোমাদের দুজনের বিয়ের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটি স্মৃতি হয়ে থাকবে। নূপুর আমার ‘জান’। তিনি বলেন, আমি জানি তোমারও ও প্রিয়। আমি ওকে কিন্তু তোমার কাছে দিয়ে দিচ্ছি না। বরং তোমাকে এই শ্যানন পরিবারে স্বাগত।

এমআর/আরটিএনএন