ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফল ঘোষণা শেষ করে ইসি। তবে দুটি আসনের ফলাফল এখনো পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ভূমিধস জয় পেয়েছে বিএনপি জোট। ২১২টি আসনে জয়ী হয়েছে এ জোট। এককভাবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বিজেপি ১টি, গণঅধিকার পরিষদ ১টি ও গণসংহতি আন্দোলন ১টি।
অন্যদিকে জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। এর মধ্যে এককভাবে জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে।
অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।
ফলাফত স্থগিত রাখো হয়েছে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের। আদালতের আদেশের প্রেক্ষিতে এ দুটি আসনের ফল ঘোষণা স্থগিত করা হয়েছে বলে জানান নির্বাচনকমিনের সচিব। এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
প্রার্থী মারা যাওয়ায় শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়।
ফলাফল অনুযায়ী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!