আজ প্রকাশ হচ্ছে মাস্টার্স রিলিজ স্লিপের মেধাতালিকা, ফল দেখবেন যেভাবে
আজ প্রকাশ হচ্ছে মাস্টার্স রিলিজ স্লিপের মেধাতালিকা, ফল দেখবেন যেভাবে।   ছবি: সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় এর প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকা আজ মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। তবে শিক্ষার্থীরা রাত ৯টা থেকে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NUATMPRoll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিলিজ স্লিপে মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী বর্তমানে অন্য কোনো কোর্সে ভর্তি থাকলে তাকে আগামী ৮ জুনের মধ্যে আগের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। তা না হলে দ্বৈত ভর্তির কারণে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হিসেবে গণ্য হবে। এছাড়া রিলিজ স্লিপে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ মে থেকে ১০ জুনের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর ২ জুন থেকে ১১ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

কলেজগুলো ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। পরে ১৫ জুন থেকে ২১ জুনের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া হবে।

এছাড়া ২২ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত বিষয়ভিত্তিক পেপার কোড এন্ট্রির কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।