কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নূরুল করিম চৌধুরী। রবিবার (১৭ মে) ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী ১৮ মে থেকে এ আদেশ কার্যকর হবে।
নবনিযুক্ত রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘আমাকে নতুন দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পাশাপাশি রেজিস্ট্রার দপ্তরকে আরও শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিধি মোতাবেক দায়িত্ব পালন করতে চাই। এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “আগে যিনি রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন, তিনি একজন শিক্ষক। তিনি শিক্ষকতায় ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। তার জন্য প্রশাসনিক দায়িত্ব পালন কিছুটা কষ্টকর হয়ে পড়েছিল। তাই প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নতুন করে একজনকে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!