ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। দেশের চিকিৎসা শিক্ষার প্রসার এবং চিকিৎসক সংকট মোকাবিলার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
এই অনুমোদনের ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮টিতে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে একটি করে মেডিকেল কলেজ এবং সশস্ত্র বাহিনী চিকিৎসা শাখার (ডিজিএমএস) অধীনে ঢাকায় সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ (এএফএমসি) রয়েছে।
এছাড়া সম্প্রতি চট্টগ্রামে নৌবাহিনীর উদ্যোগে একটি মেডিকেল কলেজ চালু হয়েছে, যেখানে ৫০টি আসন রয়েছে। সেনাবাহিনীর অধীন পাঁচটি মেডিকেল কলেজে প্রতিটিতে ৫০টি করে মোট ২৫০টি আসন এবং এএফএমসিতে ১২৫টি আসন রয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে পুনর্বিন্যাসের পর সরকারি মেডিকেলে আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি এবং বেসরকারি মেডিকেলে ৬ হাজার ১টি। এর আগে সরকারি মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারিতে ৬ হাজার ২৯৩টি।
সব মিলিয়ে সরকারি, বেসরকারি, সেনাবাহিনী ও নৌবাহিনীর মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫২৬টি।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!