নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্সটিটিউট অব সোস্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক হিসিবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) তাকে নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম রব্বানীকে ভিসি পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভিসি হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তবে এর মধ্যে তাঁর সরকারি চাকরির অবসরের বয়স পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তিনি দায়িত্ব পালন করবেন।
তিনি তাঁর বর্তমান পদের (ঢাবি অধ্যাপক) সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।
অধ্যাপক ড. গোলাম রব্বানীর এই নিয়োগের মাধ্যমে নোবিপ্রবিতে নতুন অভিভাবক হিসেবে তাঁর যাত্রা শুরু হলো। এর আগে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!