আবারও টানা লম্বা ছুটি পেতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকছে। মাদ্রাসায় এ ছুটি আরও দীর্ঘ হয়ে ২১ দিন পর্যন্ত হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এসব তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার)। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এর মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি আগের ও পরের দুটি করে শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।
অন্যদিকে কলেজ পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ আলাদাভাবে না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এখানে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের টানা ছুটি পাওয়া যাবে।
মাদ্রাসায় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা মিলিয়ে ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সেখানে মোট ২১ দিনের ছুটি থাকছে।
এদিকে সরকারি ছুটির হিসাব অনুযায়ী, মন্ত্রিসভার সিদ্ধান্তে ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদের দিনসহ আগে-পরে মোট সাত দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২৭ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে বাংলাদেশে ঈদ উদ্যাপন হতে পারে ২৮ মে (বৃহস্পতিবার)। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!