ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভা চলাকালে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী ও ডাকসু নেতারা। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। পাশাপাশি তাদের হাতে নানা প্ল্যাকার্ড দেখা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাতটায় সিনেট ভবনের কনফারেন্স রুমে সিন্ডিকেট সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
একই সময়ে কনফারেন্স রুমের বাইরে ডাকসু নেতা ও একদল শিক্ষার্থী, শিক্ষার্থীদের অধিকার বন্ধ করে ট্রেজারার, ডাকসু যখন টার্গেট, বাতিল করে বাজেট, বাজেট আনার মুরোদ নাই, আনলে বলে দরকার নাই, শিক্ষার্থীদের ভোগান্তি ট্রেজারারের প্রশান্তি, ডাকসুর আনা বরাদ্দ, ট্রেজারারের নজর কেন? পরিবহন বাজেট নিয়ে টালবাহানা চলবে না, চলবে না ইত্যাদি স্লোগান দেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতি শনিবার বাস সার্ভিস চালু করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাজেট দিলেও ট্রেজারার আটকে দেওয়ার সুপারিশ করেছেন-এমনটাই অভিযোগ করেছেন ডাকসু নেতারা।
এর প্রতিবাদে সন্ধ্যা সাতটার পর ভিসি অফিসে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এদিকে, সাতটার পর সেখানে জড়ো হয়ে পরবর্তীতে সিনেট ভবনে যান ডাকসু নেতা ও শিক্ষার্থীরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!