ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন অনুষদ ও ভবনের অধীনস্থ ক্যান্টিন ও ক্যাফেটেরিয়াগুলোতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে একটি লিখিত আবেদনপত্র দিয়েছেন ডাকসুর কমনরুম, রিডিংরুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় পচা ও নিম্নমানের খাবার পরিবেশন, অপরিষ্কার রান্নাঘর, নিরাপদ পানির অভাব এবং স্বাস্থ্যবিধি উপেক্ষাসহ নানা সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। এসব বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট টিএসসির পরিচালক ও এস্টেট ম্যানেজারের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়।
ডাকসুর পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি কেবল সেবার মানের প্রশ্ন নয়, বরং জনস্বাস্থ্য ও শিক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।
আবেদনপত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের সকল ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু, খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ক্যান্টিন পরিচালনার জন্য একটি কার্যকর নীতিমালা ও তদারকি কমিটি গঠন।
ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে ক্যান্টিন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!