রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তিন ছাত্রীর হলের সিট বাতিলকে কেন্দ্র করে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন আবাসিক ছাত্রীরা।
মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসের প্রধান ফটকের তালা ভেঙে তারা বিক্ষোভে নামেন। রাত ১২টার পরও চলে সে বিক্ষোভ।
তাদের দাবি, কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলায় সুফিয়া কামাল ছাত্রীনিবাসে থাকা তিন ছাত্রীর সিট বাতিল করে হলত্যাগের নির্দেশ দেয় প্রশাসন।
জানা যায়, গত ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর ছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ওই কমিটি প্রত্যাহার করা হয়।
এ ঘটনার পর কলেজ প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিযোগ, হলের সিট বাতিলের নোটিশে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনো কথা বলেনি।
শিক্ষার্থীদের দাবি, ছাত্রী হলে কোনো ধরনের ছাত্ররাজনীতি তারা চান না। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের সাড়া মেলেনি।
এর আগে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এমন দাবি ওঠে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!