অর্থসংকটের কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির খেলোয়াড়রা।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যাথলেটিক্স মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়, যা চলবে ৬ মে পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের আসরে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩০টি ইভেন্টে অংশ নিচ্ছেন। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উদ্বোধনী দিনে কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং অংশগ্রহণকারী দলগুলোর পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
তবে এমন বড় আয়োজনে অংশ নিতে পারেনি নোবিপ্রবি। বিশ্ববিদ্যালয়টির একাধিক খেলোয়াড় নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পরও শেষ মুহূর্তে অর্থের অভাব দেখিয়ে তাদের অংশগ্রহণ বাতিল করা হয়েছে।
নোবিপ্রবি স্পোর্টস ক্লাবের সভাপতি জাহিদুল হক বলেন, আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শরীরচর্চা বিভাগকে জানিয়েছি। কিন্তু তারা আর্থিক সংকটের কথা জানায়। ২০ বছর পার করা একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিক্ষার্থীদের একটি টুর্নামেন্টে পাঠাতে না পারা অত্যন্ত হতাশাজনক। প্রতিষ্ঠালগ্নে যে বাজেট শরীরচর্চা বিভাগকে দেওয়া হতো, এখনো সেই একই বাজেট দেওয়া হচ্ছে।
স্পোর্টস ক্লাবের সেক্রেটারি মো. আবু তাহের বলেন, একজন অ্যাথলেটের জন্য এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, নিজের পরিশ্রম প্রমাণের সুযোগ এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার গর্ব। কিন্তু বারবার খেলাধুলার ক্ষেত্রে ‘সংকট’ শব্দটি শুনতে হয় এটি দুঃখজনক।
এ বিষয়ে শরীরচর্চা দপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান জানান, বিষয়টি পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে পরিচালক ড. রুহুল কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন দল অংশ নিতে যাচ্ছে। অ্যাথলেটিক্সে আমাদের কোয়ালিফাইড দল না থাকায় এবং এ বিষয়ে সুপারিশ বা আগ্রহ প্রকাশ না করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!