ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা। আগামী শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১০০ নম্বরের এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ মে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রে ৩০০ শব্দের মধ্যে গবেষণা প্রস্তাবনা (৫০ নম্বর), প্রবন্ধ রচনা (৩০ নম্বর) এবং সংশ্লিষ্ট বিষয় বা বিভাগভিত্তিক প্রশ্ন (২০ নম্বর) অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে চূড়ান্ত যাচাই শেষে এমফিলে ৩২৬ জন এবং পিএইচডি প্রোগ্রামে ৮৮ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!