রাজধানীর মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আসমাউল ইসলাম (৩০), মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) এবং মো. হুমায়ুন কবির খান (৫৯)।
শনিবার (২ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে মিরপুর-২ এলাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে অজ্ঞাত দুর্বৃত্ত আগুন লাগায়। এ ঘটনায় স্টোরে সংরক্ষিত ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়, ২৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায় এবং ৪৫০টি অক্ষত থাকে। এছাড়া ৮৩টি ল্যাপটপ খোয়া গেছে।
ঘটনার পর মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে মিরপুর-২ এলাকা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাস্টাররোলভুক্ত পরিচ্ছন্নকর্মী মো. আসমাউল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্টোর রুমে আগুন লাগানোর সঙ্গে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে অভিযান চালিয়ে অপর দুই আসামি মো. জিন্নাত আলী বিশ্বাস ও মো. হুমায়ুন কবির খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!