রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পুরকৌশল বিভাগ ছয় বছরের জন্য বিএইটি স্বীকৃতি অর্জন করেছে। বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন এই স্বীকৃতি প্রদান করেছে। বৃহষ্পতিবার(৩০ এপ্রিল) অনুষ্ঠিত সেক্টরাল কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জানা গেছে, এই ছয় বছরের মেয়াদের মধ্যে তিন বছর পর একটি মধ্যবর্তী পুনর্মূল্যায়ন করা হবে।
রুয়েট সূত্রে জানা যায়, চলতি চক্রে চারটি বিভাগ স্বীকৃতির জন্য আবেদন করেছিল। এর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগও সব ধাপ সফলভাবে সম্পন্ন করলেও পর্যবেক্ষক দলের মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ায় বিষয়টি আজকের বৈঠকে উপস্থাপন করা যায়নি। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরবর্তী বৈঠকে মেকানিক্যাল বিভাগও স্বীকৃতি পাবে।
এই অর্জনের ফলে স্বীকৃত বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেল। এতে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষায় আবেদন, বৃত্তি পাওয়া এবং বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। একই সঙ্গে নিয়মিত একাডেমিক মূল্যায়নের মাধ্যমে পাঠ্যক্রম ও শিক্ষাদানের মানোন্নয়ন নিশ্চিত হবে।
বিশ্বের বিভিন্ন প্রকৌশল শিক্ষা স্বীকৃতি কাঠামোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হলে এই স্বীকৃতি শিক্ষার্থীদের বৈশ্বিক পেশাগত স্বীকৃতি অর্জনে আরও সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, এটি রুয়েটের একাডেমিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং অন্য বিভাগগুলোর জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!