রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ টেকসই জ্বালানি ও শিল্পখাতে সবুজ রূপান্তর নিয়ে ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ: ডিজাইনিং এ গ্রিন ট্রানজিশন’ শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে উদ্ভাবনী সমাধান উপস্থাপন করেন।
বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ (আইইইএস) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ‘টিম এভারফ্রেশ’ চ্যাম্পিয়ন হয়। প্রথম রানারআপ হয় একই বিশ্ববিদ্যালয়ের ‘টিম অপচয় জিরো’ এবং দ্বিতীয় রানারআপ হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘টিম গ্রিনারি গ্রিড’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। উদ্বোধনী বক্তব্যে আইইইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, উচ্চ ব্যয় সত্ত্বেও সৌরশক্তি ভবিষ্যতের জন্য অপরিহার্য সমাধান হিসেবে উঠে এসেছে।
ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার জানান, নেসকোর সঙ্গে সমন্বয়ে রুয়েটের আবাসিক হলগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ক্যাম্পাসে সবুজ জ্বালানির ব্যবহার বাড়াবে।
পিএসআরইএফ (প্রাইভেট সেক্টর রিনিউএবল এনার্জি ফোরাম) সিপিডির একটি উদ্যোগ, যা বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছে। এর আওতায় বিভিন্ন শিল্পখাতে আর্থিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে।
প্রতিযোগিতায় মোট ৩৩টি দল অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে ২৬টি দল এবং চূড়ান্ত পর্বে ১০টি দল উপস্থাপনার সুযোগ পায়। চূড়ান্ত পর্বে রুয়েট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও আহসানিয়া মিশনের দলগুলো অংশ নেয়।
সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক বলেন, টেকসই উন্নয়নের জন্য জ্বালানি খাতে গবেষণা, দক্ষতা ও উদ্ভাবন বাড়ানো জরুরি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ‘পিএসআরইএফ ইনোভেটর অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!