রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে ক্যাম্পাসে মধ্যরাতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১টায় ক্যাম্পাসের শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থী ও ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। এ সময় শিক্ষার্থীরা সকল ধরনের ক্লাস–পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল বিভিন্ন দলীয় কর্মসূচি পরিচালনা করছে এবং অন্যদিকে শিবিরের নামে গুপ্ত রাজনীতি চলছে। তবে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে তারা অভিযোগ করেন।
এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ব্যবহার করে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে দেয়াল লিখন করা হয়। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ প্রকাশ্য ও গুপ্ত-উভয় ধরনের ছাত্ররাজনীতির বিরুদ্ধেও দেয়াল লিখন করে। পরে ছাত্রদলপন্থী কয়েকজন শিক্ষার্থী সেই ব্যানার খুলে আগুনে পুড়িয়ে দেয় এবং তা ‘রুয়েট জাতীয়তাবাদী স্পন্দন’ নামে একটি ফেসবুক পেজে প্রচার করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জানা গেছে, পহেলা বৈশাখে ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রদলের ব্যানার টানানো এবং স্বাধীনতা দিবসে দলীয় ব্যানারে পুষ্পস্তবক অর্পণ নিয়েও আগেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।
মধ্যরাতের বিক্ষোভে একপক্ষ ‘শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘জিয়ার সৈনিক এক হও’সহ বিভিন্ন স্লোগান দেয়। অন্যপক্ষ ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই রুয়েটে হবে না’, ‘নো মোর পলিটিক্স’সহ নানা স্লোগান দেয়।
আজ সোমবার (২৭ এপ্রিল) রুয়েটে সব ধরনের ক্লাস–পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। তবে ছাত্ররাজনীতি ইস্যুতে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনাকে ঘিরে পুরো ক্যাম্পাসে উদ্বেগ ও চাপা উত্তেজনা বিরাজ করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!