২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)তে অনুমোদিত নতুন প্রকল্প অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনার জন্য আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা আজ (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বহুল প্রত্যাশিত দুটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্তির জন্য আলোচনায় উঠবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত স্মারক সূত্রে জানা যায়, নোবিপ্রবির একাডেমিক ভবন-৪, STEM (STEM) এক্সিলেন্স হাব, আবাসিক হল এবং অন্যান্য ভৌত সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১,২৬৫ কোটি টাকা। এর মেয়াদকাল জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ পর্যন্ত।
এছাড়া নোবিপ্রবি ও তৎসংলগ্ন এলাকায় নিরাপদ পানি নিশ্চিতকরণ, লবণাক্ততা ও আয়রন দূরীকরণ কৌশল সংক্রান্ত আরেকটি প্রকল্পও সবুজ পাতায় অন্তর্ভুক্তির এজেন্ডায় রয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৩৭ লাখ টাকা।
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আক্তারের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!