ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত এ সম্মেলনে তারা ‘বেস্ট ইভেন্ট অ্যাওয়ার্ড-২০২৫’সহ একাধিক ব্যক্তিগত পুরস্কার অর্জন করে।
নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস বাংলাদেশ (NYBB) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের নাম ছিল ‘ফিউচার বায়োটেকনোলজিস্টস সামিট’ এবং ‘৬ষ্ঠ আন্তর্জাতিক ইয়াং বায়োটেকনোলজিস্টস কংগ্রেস ২০২৬’।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপ থেকে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী, গবেষক, তরুণ শিক্ষক ও উদ্যোক্তা অংশ নেন। এবারের প্রতিপাদ্য ছিল “বায়োটেকনোলজিতে ওমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (Omics and AI in Biotechnology)”
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
সম্মেলনের শুরুতেই ইবি চ্যাপ্টার তাদের উদ্ভাবনী ‘বায়োটেক স্কুলিং’ প্রোগ্রামের জন্য বিশেষ স্বীকৃতি পায়। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে জীবপ্রযুক্তি বিষয়ে সচেতনতা তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে NYBB কমিউনিটির মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও কার্যকর আয়োজনের স্বীকৃতিস্বরূপ ইবি চ্যাপ্টারকে ‘NYBB Best Event Award-2025’ প্রদান করা হয়।
এছাড়া পোস্টার প্রেজেন্টেশন ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় ইবির চারজন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। ‘বায়োপোস্টার’ প্রতিযোগিতায় বায়োইনফরমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি ক্যাটাগরিতে পুরস্কার পান ২০২১–২২ শিক্ষাবর্ষের সাব্বির আহমেদ। একই প্রতিযোগিতার মেডিকেল অ্যান্ড মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি ক্যাটাগরিতে পুরস্কৃত হন ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শোভন শাহা ও মো. আশিকুজ্জামান আন্তর। ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘বায়োলেন্স’-এ একই সেশনের আমিন খানও পুরস্কার অর্জন করেন।
দিনব্যাপী এ সম্মেলনে প্লেনারি সেশন, পলিসি টক, গবেষণাপত্র প্রদর্শনী, থিসিস উপস্থাপনা, বিজনেস আইডিয়া কনটেস্ট ও ভিডিও প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোচনায় মাইক্রোবিয়াল জিনোমিক্স, মানব জেনেটিক্স, প্রিসিশন মেডিসিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বায়োটেকনোলজির মতো বিষয় উঠে আসে। সম্মেলনে চীন, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের গবেষক ও বিশেষজ্ঞরাও অংশ নেন।
সমাপনী অধিবেশনে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এনআইবির মহাপরিচালক অধ্যাপক ড. সাগীর আহমেদসহ দেশি-বিদেশি খ্যাতনামা গবেষকরা উপস্থিত ছিলেন।
ইবি’র বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ধারাবাহিক গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের ফল। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তাদের অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!