শাহবাগ থানায় হামলার ঘটনায় মামলা নিতে গড়িমসির অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতারা। ঘটনায় থানার ভেতরে হামলার শিকার দুই ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জুবায়ের অভিযোগ করলেও পুলিশ মামলা না নিয়ে শুধু সাধারণ অভিযোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় হামলার ঘটনায় মামলা করতে গেলে এ ঘটনা ঘটে।
এর আগে ২৩ এপ্রিল রাতে শাহবাগ থানায় মামলা দায়েরকে কেন্দ্র করে উত্তেজনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ডাকসু নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ওই ঘটনায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ হামলার শিকার হন।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, তারা অভিযুক্তদের বিরুদ্ধে ভিডিও প্রমাণসহ মামলা করতে থানায় গেলে পুলিশ উপরের নির্দেশ ছাড়া কিছু করতে পারবে না বলে জানায় এবং মামলা না নিয়ে শুধু অভিযোগ গ্রহণ করে।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে যেমন রাজনৈতিক প্রভাবের কারণে মামলা গ্রহণে টালবাহানা হতো, এখনো একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ঘটনাটি ছাত্রদল-শিবির সংঘর্ষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হলেও বাস্তবে তারা ডাকসুর প্রতিনিধি হিসেবে মামলা দিতে গিয়েছিলেন। তার দাবি, থানার ভেতরে হামলার স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ মামলা গ্রহণে অনীহা দেখিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, থানার ভেতরে ভাঙচুরের বিষয়টি নিয়েও পুলিশ অস্বীকারমূলক অবস্থান নিয়েছে এবং অভিযুক্তদের রক্ষার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আরমানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দারসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!