ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শাহবাগ থানায় ছাত্রদলের হামলায় আহত দুই ডাকসু নেতাকে দেখতে হাসপাতালে গেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তিনি শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপাচার্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!