শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হন সাংবাদিকরা।
জানা গেছে, গত দুই দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত ১৬ জন সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার হয়েছেন। এসব ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে ঢাবিসাস জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে ইতোমধ্যে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। শুক্রবার শাহবাগ থানায় ওই তালিকা প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে একই দিন রাতেই মামলা দায়েরের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
এছাড়া হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দাখিল করবে ঢাবিসাস। অভিযোগে অভিযুক্তদের দ্রুত বহিষ্কারের দাবি জানানো হবে।
ঢাবিসাস আরও জানায়, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না করলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!