ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে প্রবীণদের বিদায়ী সংবর্ধনা ও আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির দলকে কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।
জানা যায়, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি ও শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি অংশ নেয়। বিতর্কের নির্ধারিত বিষয় ছিল, ‘এই সংসদ মনে করে ২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’
যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি বিজয়ী হয়। অন্যদিকে, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সুমাইয়া খাতুন সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকিব মুহাম্মদ নাসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা ওবাইদুর রহমান। সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. আব্দুল গফুর গাজী।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়াইব বিন আছাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী লাবিদ হোসেন ইফতি। এসময় সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি রায়হান বিশ্বাস অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!