সময় অপচয় রোধ ও একাডেমিক-প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান ছাড়া অন্য কোনো প্রোগ্রামে একসঙ্গে শীর্ষ চার প্রশাসনিক কর্মকর্তাকে আমন্ত্রণ না জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একই অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিভিন্ন হল, হোস্টেল, বিভাগ, ইনস্টিটিউট, সেন্টার ও দফতরে পাঠানো হয়। পরে জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অনুষ্ঠানের আগে অতিথিদের উত্তরীয় পরানো, ক্রেস্ট বা সম্মাননা স্মারক প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে অতিথিদের দীর্ঘ বক্তব্য পরিহার করে সরাসরি কার্যক্রম শুরু এবং অনুষ্ঠান যতটা সম্ভব স্বল্প সময়ে শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নবীনবরণ, বিদায় সংবর্ধনা, সেমিনার, কনফারেন্সসহ বিভিন্ন অনুষ্ঠানে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের একসঙ্গে আমন্ত্রণ জানানোর প্রবণতা দেখা যায়। এ কারণে সময় ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজে চাপ সৃষ্টি হয়, যা এ নির্দেশনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, অতিথিদের সম্বোধন করে অতিরিক্ত বক্তব্য পরিহারের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান শুরু ও যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের নবীনবরণ, বিদায় সংবর্ধনা, উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, সেমিনার, কনফারেন্সসহ বিভিন্ন প্রোগ্রামে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একসঙ্গে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়ে থাকে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!