সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশকে কেন্দ্র করে হাসান নাসিম নামে এক ব্যক্তিকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১৮এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এই ঘটনা গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের ওপর গুরুতর আঘাত এবং রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদী প্রবণতার বহিঃপ্রকাশ বলে মনে করেন সংগঠনটি ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর নিজ বাসা থেকে হাসান নাসিমকে তুলে নিয়ে যাওয়া হয়, যা দেশের নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে। ছাত্রশিবিরের নেতারা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমালোচনার কারণে এভাবে কাউকে আটক করা সংবিধানস্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং এটি আইনের শাসনের অবমাননা।
সংগঠনটির দাবি, এই ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে এবং জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করে। তারা আরও অভিযোগ করেন, এ ঘটনা অতীতের দমন-পীড়নের সময়ের কথা স্মরণ করিয়ে দেয়, যখন ভিন্নমত দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হতো।
বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, দ্রুত হাসান নাসিমকে নিঃশর্ত মুক্তি দিতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
ছাত্রশিবির নেতারা বলেন, গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিকার হরণ করা হলে তা কেবল ব্যক্তি নয়, রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোকেই দুর্বল করে। তারা দেশের জনগণকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!