ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে ‘জাস্টিস ফর হাদি’ দেয়াল লিখন মুছে ফেলা নিয়ে ছাত্রদল ও ইনকিলাব মঞ্চের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। দুই পক্ষ পাল্টাপাল্টি দেয়াললিখন করার পাশাপাশি বানান ভুল নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষে জড়িয়েছে।
হল সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ছাত্রদলের আলপনা আঁকা কেন্দ্র করে বিরোধের সূচনা হয়। এ সময় হলের ফটকসংলগ্ন দেয়ালে লেখা ‘Justice For Hadi’ মুছে ফেলেন ছাত্রদলের কর্মীরা। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন এবং ছয় দিন পর ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। তাঁর অনুসারীরা তাঁকে আন্দোলনের প্রতীক হিসেবে দেখেন এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছেন।
এই প্রেক্ষাপটে ১৬ এপ্রিল দিনভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে নতুন করে দেয়াললিখন কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। সূর্য সেন হলে মুছে ফেলা স্থানে লেখা হয়—‘আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’, ‘জাস্টিস ফর হাদি’ এবং ‘ইনসাফ ফর বাংলাদেশ’।
তবে সেদিন রাতেই এসব লেখার ওপর কালো রঙ দিয়ে ‘হাদি ব্যবসায়ীরা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক’সহ বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান লেখা হয়। ইনকিলাব মঞ্চের অভিযোগ, এসব কাজ ছাত্রদলের নেতা-কর্মীরাই করেছেন।
এদিকে দেয়াললিখনের বানান ভুল নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়। জানা যায়, ‘ব্যবসা’ শব্দটি প্রথমে ‘ব্যাবসা’ লেখা হয়েছিল, পরে তা সংশোধন করা হয়। অন্যদিকে ‘Justice For Hadi’ লিখতে গিয়ে ‘Jusice For Hadi’ লেখা হয়।
এই বানান ভুলকে কেন্দ্র করে উভয় পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যকে কটাক্ষ করে। ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে ছাত্রদলকে উদ্দেশ করে মন্তব্য করেন। জবাবে ছাত্রদল-সমর্থিত নেতারাও পাল্টা প্রতিক্রিয়া জানান।
পরে ফাতিমা তাসনিম জুমা বানান ভুলের দায় নিজেদের বলে স্বীকার করেন। তিনি জানান, কর্মসূচিতে বাইরের লোকজন থাকায় তাড়াহুড়ার মধ্যে ভুলটি হয়েছে এবং তিনি সংশ্লিষ্টদের বিষয়টি পরিষ্কার করেছেন।
ছাত্রদল নেতা আবিদুর রহমান বলেন, নববর্ষ উপলক্ষে আলপনা ও দেয়াললিখন করা হয়েছিল। ‘জাস্টিস ফর হাদি’ লেখাটি হলের অন্য জায়গায় থাকলেও একটি জায়গায় তা মুছে ‘শুভ নববর্ষ’ লেখার পরিকল্পনা ছিল। হাদির প্রতি তাঁদের কোনো বিদ্বেষ নেই এবং তাঁর হত্যার বিচারও তাঁরা চান বলে জানান তিনি।
অন্যদিকে ফাতিমা তাসনিম জুমা ‘হাদি নিয়ে ব্যবসা’ করার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তাঁদের উদ্দেশ্য কেবল বিচার নিশ্চিত করা। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদল যদি সত্যিই বিচার চায়, তবে তারা কেন এ বিষয়ে আরও সক্রিয় নয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!