গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন কার্যক্রম শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। আবেদন চলবে সোমবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ বছর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা।
গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফল ও উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে শিক্ষার্থীদের গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইট https://gstadmission.ac.bd/–এ
প্রবেশ করে ‘স্টুডেন্ট লগইন’ অপশনে আবেদনকারীর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘ফলাফল’ অপশন নির্বাচন করে ফল দেখা যাবে এবং সেখান থেকেই ‘ফল পুনঃনিরীক্ষণ’ অপশন বেছে নিয়ে আবেদন সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ ‘সি’ ইউনিট, ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে যথাক্রমে ২৯ মার্চ, ৭ এপ্রিল ও ১৫ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়।
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!