বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে।   ছবি: আরটিএনএন

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুনতাজুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আবু বকর সিদ্দিক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ প্লাবন আহমেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সবুজ সেরনিয়াবাদ, দফতর সম্পাদক হিসেবে কাওছার আলী এবং অর্থ সম্পাদক হিসেবে মো. মাহবুবুর রহমান জসিম দায়িত্ব পেয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই বছর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে নতুন কমিটি কাজ করবে।