খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের রোবোটিক্স, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা ‘ক্যালিব্রেশন ২.০’। এ আয়োজনের আয়োজক কুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এবারের উৎসবে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার প্রাইজমানি রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা একাধিক প্রতিযোগিতা সেগমেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন। উল্লেখযোগ্য সেগমেন্টগুলোর মধ্যে রয়েছে—অ্যাড মেকিং, বিজনেস কেস স্টাডি, পোস্টার প্রেজেন্টেশন, ক্যাড কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট, সকার বট, রিমোট কন্ট্রোল স্পিড ব্যাটল, মাইক্রোমাউস মেজ সলভার, প্রজেক্ট শোকেসিং এবং রোবোটিক্স ও আইটি অলিম্পিয়াড।
বিশেষ আকর্ষণ হিসেবে এবারের আয়োজনে রোবোটিক্স ও আইটি অলিম্পিয়াড এবং প্রজেক্ট শোকেসিং সেগমেন্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও আলাদা প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় ১ থেকে ৪ জনের টিম অংশগ্রহণ করতে পারবে।
রেজিস্ট্রেশনের সময়সীমা—
- অ্যাড মেকিং প্রতিযোগিতা: ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত
- কেস স্টাডি প্রতিযোগিতা: ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত
- অন্যান্য সকল সেগমেন্ট: ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ১ ও ২ মে ২০২৬ তারিখে কুয়েট ক্যাম্পাসে।
আয়োজকরা জানিয়েছেন, নন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করার লক্ষ্যে অ্যাড মেকিং ও বিজনেস কেস স্টাডি প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া খুলনা অঞ্চলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে মাইক্রোমাউস মেজ সলভার প্রতিযোগিতা, যেখানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সমন্বয় দেখা যাবে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে তাদের আগ্রহ ও উদ্ভাবনী চিন্তাভাবনা জাগিয়ে তোলা।
গত বছর ‘ক্যালিব্রেশন ১.০’-এ ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এবার আয়োজকদের প্রত্যাশা, ৪৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১২০০-এর অধিক শিক্ষার্থী এই জাতীয় মেধা প্রতিযোগিতায় অংশ নেবেন। আয়োজকরা আশা করছেন, এটি দেশের তরুণ প্রযুক্তি উদ্ভাবকদের জন্য একটি বড় মিলনমেলায় পরিণত হবে।
আগ্রহী শিক্ষার্থীদের যথাসময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!