ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘আলুঘাঁটি উৎসব’। বগুড়ার স্বাদ, সংস্কৃতি ও শেকড়ের স্মৃতি তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর সংলগ্ন খোলা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাব্বির হাসান বলেন, আঞ্চলিক সংস্কৃতির চর্চা, পারস্পরিক বন্ধন সুদৃঢ়করণ এবং শেকড়ের টানকে উদযাপনের পাশাপাশি বগুড়ার ঐতিহ্য ও পরিচিতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দীর্ঘদিন পর সহপাঠী ও পরিচিতদের সঙ্গে দেখা, আড্ডা ও স্মৃতিচারণ—সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের জেলার প্রতি ভালোবাসা ও শেকড়ের অনুভূতিকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ করে দেয়। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে ও বিস্তৃতভাবে করার পরিকল্পনা রয়েছে। বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির এই কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সকাল থেকেই খাবার প্রস্তুত ও রান্নার কাজে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রান্না শেষে মাটিতে ত্রিপল বিছিয়ে উৎসবমুখর পরিবেশে সবাই একসঙ্গে খাবার গ্রহণ করেন। খাবার পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল বগুড়ার ঐতিহ্যবাহী খাবার ‘আলুঘাঁটি’। এছাড়াও আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!