১৫ দিন ধরে উপাচার্য (ভিসি) শূন্য রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। এতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে বলে জানিয়েছেন শিক্ষক-কর্মকর্তারা।
রোববার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়।
বক্তারা জানান, ভিসির স্বাক্ষর না থাকায় শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে আছে। পাশাপাশি পরীক্ষার ফল প্রকাশ ও সার্টিফিকেট উত্তোলনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আসা সব উপাচার্যই বাইরের বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পেয়েছেন। ফলে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা বঞ্চিত হচ্ছেন।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মীর খালেদ ইকবাল চৌধুরী বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গ্রেড-১, ২ ও ৩ পর্যায়ের প্রায় ৩০ জনের বেশি অধ্যাপক রয়েছেন, যারা ভিসি হওয়ার যোগ্য। তাই নিজস্ব ক্যাম্পাস থেকেই উপাচার্য নিয়োগ সম্ভব।
লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল ইসলাম জানান, গত ১৫ মার্চ থেকে ভিসির পদ শূন্য থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দ্রুত নিয়োগ না হলে পরিস্থিতি আরও জটিল হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। তারা দ্রুত নিজস্ব বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দিয়ে চলমান সংকট নিরসনের দাবি জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!