রাবিপ্রবি ভিসির সঙ্গে শিক্ষা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, শিক্ষা,
রাবিপ্রবি ভিসির সঙ্গে শিক্ষা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ।   ছবি: আরটিএনএন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন, মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের সঙ্গে তাঁদের নিজ নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ভিসি রাবিপ্রবির চলমান একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়দের অবহিত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এসময় ভিসি মহোদয় রাবিপ্রবির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের হাতে বিশ্ববিদ্যালয়ের স্মারক তুলে দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য তাঁদেরকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তরিক আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাৎকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন