২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য যশোর শিক্ষা বোর্ডের কেন্দ্র তালিকা থেকে একযোগে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ দেয়া হয়েছে। বিভিন্ন অনিয়ম, অভিযোগ এবং প্রশাসনিক আপত্তির কারণে এসব প্রতিষ্ঠানকে আর পরীক্ষাকেন্দ্র হিসেবে রাখা হচ্ছে না।
বোর্ড সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের সুপারিশ, পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া, কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে আপত্তি এবং কয়েকজন প্রতিষ্ঠান প্রধানের আবেদনের বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে কেন্দ্রের তালিকা থেকে বাদ পড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছেও আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
যেসব প্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আরআরএফ মাধ্যমিক বিদ্যালয়, বি কে ইউনিয়ন ইনস্টিটিউশনসহ মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠান।
বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!