আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নয়, বরং নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—এটাই যৌক্তিক।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গভর্নর জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে একটি প্রাথমিক কাঠামো বা রূপরেখা তৈরি করে রেখে যেতে পারে, তবে সেটির বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।
ড. আহসান এইচ মনসুর বলেন, নির্বাচন খুব কাছাকাছি। মাত্র এক মাস পরই ভোট। ফলে সরকারের সব মনোযোগ এখন নির্বাচনকেন্দ্রিক। এই সময়ে পে স্কেলের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সরকার আগের প্রস্তাব ও বাস্তবতা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে।
ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে গভর্নর বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে পুরোনো ও ছেড়া নোটের ব্যবহার কমে আসবে, যা অর্থনৈতিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়ে বলেন, এতে নগদবিহীন লেনদেন আরও উৎসাহিত হবে।
এ সময় দেশের আমদানি নীতিকে জটিল উল্লেখ করে গভর্নর বলেন, সরকারি কর্মকর্তাদের অদক্ষতা ও দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে পণ্য আমদানি করা যায় না। এর ফলেই বাজারে পণ্যের সরবরাহ ঘাটতি তৈরি হয় এবং দাম বেড়ে যায়।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের বিভিন্ন অংশীজনের মতামত সংগ্রহ করতে বাংলাদেশ ব্যাংক এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!